Wednesday, 13 August 2025

ওরে মানুষ দেখবি যদি ভগবান

ওরে মানুষ দেখবি যদি ভগবান
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ঐ তো বিঘ্ন অতি প্রধান।।
 
ছেড়ে দে তোর ভিন্ন বেধ, দেখনা শাস্ত্র দেখনা বেদ
বাইবেল, কোরআন নয়রে প্রভেদ, শোনরে হিন্দু, শোন মুসলমান।।
ভিন্ন নয়রে আল্লা-হরি, শোনরে ফকির ব্রহ্মচারী।।
দেখতে তাঁরে হয়না দেরি।। খুলে দে তোর হৃদয় প্রান
 
কিবা মন্দির, কিবা মসজিদ, শাস্ত্রে তা যেমন বন্দি
বাইরে আয়রে দেখরে সন্ধি, উড়ছে নিশান এই বিশ্বখান।।
ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত।।
দেখনা ভেবে শত শত।। আসা যাওয়া একই সমান

 

কথা ও সুরঃ ভবেন্দ্রমোহন রায় চৌধুরী (ভবা পাগলা)

No comments:

Post a Comment

সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায়

তোরা দেখবি যদি আয় সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায় ও তার রাঙা পায়ে সোনার নুপুর হাঁসে কান্দে নাচে গায় ।। সোনার নদীয়ায় দেখবি যদি আয় সোনার মানু...