Wednesday, 13 August 2025

মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে

 মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে।।
দেখা দেওনা কাছে নেওনা আর কতো থাকি দূরে


মায়া জালে বন্দি হইয়া, আর কত দিন থাকিব
মনে লয় সব ছাড়িয়া, তোমারে খুজে নেব।।
আশা করি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে


তন্ত্র মন্ত্র করে দেখি, তার ভেতরে তুমি নাই
শাস্ত্র গ্রন্থ পড়ি যতো, আরো দূরে সরে যাই।।
কোন সাগরে খেলতেছো লাই, ভাবতেছি তাই অন্তরে


পাগল আব্দুল করিম বলে, দয়া করো আমারে
নতশিরে করজোড়ে, বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে

কথা ও সুরঃ শাহ আব্দুল করিম

No comments:

Post a Comment

সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায়

তোরা দেখবি যদি আয় সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায় ও তার রাঙা পায়ে সোনার নুপুর হাঁসে কান্দে নাচে গায় ।। সোনার নদীয়ায় দেখবি যদি আয় সোনার মানু...