কানাই কি অভাবে কার ভাবে ভাই, ব্রজ ছেড়ে এলি।।
মধুর বৃন্দাবন শূন্য করে, দেশান্তরি হলি
ও তোর মাথে চূড়া নাই, হাতে বাঁশি নাই, গলে নাই বনমালা।।
ও তোর গাঁয়ে নামাবলী, কাঁধে ভিক্ষার ঝুলি।। দু′নয়নে বহে ধারা
ও তুই আদরের ধন ছিলে বৃন্দাবন, মা যশোদা নীলমণি।।
ভাইরে নন্দরানি বিনে গুনের ভাই রে কানাই, কানাই রে
ভাইরে নন্দরানি বিনে, এ চাঁদ বদনে, কে দিবে রে স্বরননী
কথা ও সুরঃ প্রচলিত
No comments:
Post a Comment