Thursday, 14 August 2025

চলো গুরু যাই দুজন পারে

আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে
ভবে যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যা করে।।
চলো গুরু যাই দুজন পারে

এই দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান।।
এখন সেই বাগানে ফুল ফুটেছে।। অধরচাঁদ বিরাজ করে (গুরু)।।।
চলো গুরু যাই দুজন পারে

ঐ পারের নাবিক আছে ছয়জনা, পারের কড়ি না থাকিলে নৌকায় নেবে না।।
এখন ভবপারে যাই কি করে।। তুমি নাও মোরে কৃপা করে (গুরু)।।।
চলো গুরু যাই দুজন পারে 

No comments:

Post a Comment

সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায়

তোরা দেখবি যদি আয় সোনার মানুষ উদয় হলো সোনার নদীয়ায় ও তার রাঙা পায়ে সোনার নুপুর হাঁসে কান্দে নাচে গায় ।। সোনার নদীয়ায় দেখবি যদি আয় সোনার মানু...