আমার
মা যে গোপাল-সুন্দরী।।
যেন
একই বৃন্তে কৃষ্ণ-কলি, অপরাজিতার মঞ্জরি।।
মা
আধেক পুরুষ, অর্ধ অঙ্গে নারী
আধেক
কালি, আধেক বংশীধারী।।
অর্ধ
অঙ্গে পীতাম্বর।। আর অর্ধ অঙ্গে
দিগম্বরী।।
মা
যেই পায়ে প্রেম-কুসুম ফোটায়, নূপুর-পরা সেই চরণ,
মা'র
সেই হাতে রয় সর্প-বলয় যে হাতে প্রলয়- মরণ।
মার
আধ-ললাটে অগ্নি-তিলক জ্বলে....(মা)।।
চন্দ্রলেখা
আধেক ললাট তলে
শক্তিতে
আর ভক্তিতে মা।। আছেন যুগল রূপ ধরি'।।
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment