শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো
লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো
রে॥
কালোরূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোর আলো-রে
শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত-রে॥
মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি॥ ভাবিযতে
জনম গেল রে॥
শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো
শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার-হে॥
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত॥
সহজে পাগল হ’ল রে॥
শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো
কথা ও সুরঃ সাধক কমলাকান্ত
No comments:
Post a Comment