মম অন্তর
মন্দিরে জাগো জাগো,
মাধব কৃষ্ণ
গোপাল
নব অরুণ
সম, জাগো
হৃদয়ে মম, সুন্দর
গিরিধারী লাল।।
রাধা মনোহারী ওগো ননীচোর, প্রাণের দেবতা জাগো জাগো হে কিশোর।
শ্রীরাধা প্রীতম জাগো অনুপম, জাগো তুমি ব্রজের রাখাল।। মাধব কৃষ্ণ গোপাল
মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল
নব অরুণ সম, জাগো হৃদয়ে মম, সুন্দর গিরিধারী লাল।।
নয়নে ঘনালো
ব্যথারই বাদল, জাগো
তুমি ওগো
কিশোর শ্যামল।।
লয়ে রাধা বামে হৃদি ব্রজধামে, জাগো তুমি যশোদা দুলাল।। মাধব কৃষ্ণ গোপাল
মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল
নব অরুণ সম, জাগো হৃদয়ে মম, সুন্দর গিরিধারী লাল।।
No comments:
Post a Comment